ইসলামের প্রথম স্তম্ভ | কালিমাসমূহ

ইসলামের প্রথম স্তম্ভ | কালিমাসমূহ

-কালেমায়ে তাইয়্যেবা-

لَا اِلَهَ اِلاَّ اللهُ مُحَمَّدُ رَّسُوْ لُ الله

উচ্চারণঃ লা-ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ 

অর্থ: আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, হযরত মুহাম্মাদ (সাঃ) আল্লাহর প্রেরিত রাসুল।


-কালেমায়ে শাহাদাত-

اَشْهَدُ اَنْ لَّا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَاشَرِيْكَ لَهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُه

উচ্চারণঃ আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা-শারীকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাছুলুহু 

অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া কোন উপাস্য নাই। তিনি এক, অদ্বিতীয় এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বান্দা ও প্রেরিত রাসুল।


-কালেমায়ে তাওহীদ-

لَا اِلَهَ اِلَّا اَنْتَ وَاحِدَ لَّاثَانِىَ لَكَ مُحَمَّدُرَّ سُوْلُ اللهِ اِمَامُ الْمُتَّقِيْنَ رَسُوْ لُرَبِّ الْعَلَمِيْنَ

উচ্চারণঃ লা-ইলাহা ইল্লা আনতা ওয়াহেদাল্লা ছানীয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লা ইমামুল মোত্তাকীনা রাছুলুরাবি্বল আলামীন।

অর্থ: আল্লাহ ছাড়া কেহ এবাদতের যোগ্য নাই। তিনি এক তাঁহার কোন অংশীদার নাই মুহাম্মদ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) সোত্তাকীনদের (ধর্মভীরুগণের) ইমাম এবং বিশ্বপালকের প্রেরিত।


-কালেমায়ে তামজীদ-

لَا اِلَهَ اِلَّا اَنْتَ نُوْرَ يَّهْدِىَ اللهُ لِنُوْرِهِ مَنْ يَّشَاءُ مُحَمَّدُ رَّسَوْ لُ اللهِ اِمَامُ الْمُرْسَلِيْنَ خَا تَمُ النَّبِيِّنَ


উচ্চারণঃ লা-ইলাহা ইল্লা আনতা নুরাইইয়াহ দিয়াল্লাহু লিনুরিহী মাইয়্যাশাউ মুহাম্মাদুররাসূলুল্লাহি ইমামূল মুরছালীনা খাতামুন-নাবিয়্যীন।

অর্থ: হে আল্লাহ! তুমি ব্যতীত কোন উপাস্য নাই, তুমি জ্যোতিময়। তুমি যাহাকে ইচ্ছা আপন জ্যোতিঃ প্রদর্শন কর। মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) প্রেরিত পয়গম্বরগণের ইমাম এবং শেষ নবী।


-কালেমা-ই-রুদ-ই-কুফর-

اَللّهُمََّ  اِنّىْ  اَعُوْدُ  بِكَ  مِنْ  انْ  اُشْرِكَ  بِكَ  شَيئًا  وََّ  اَنَا  اَعْلَمُ  بِه  وَ  اسْتَغْفِرُكَ  لِمَا  لا  اَعْلَمُ  بِه  تُبْتُ  عَنْهُ  وَ  تَبَرَّاْتُ  مِنَ  الْكُفْرِ  وَ  الشّرْكِ  وَ  الْكِذْبِ  وَ  الْغِيْبَةِ  وَ  الْبِدْعَةِ  وَ  النَّمِيْمَةِ  وَ  الْفَوَاحِشِ  وَ  الْبُهْتَانِ  وَ  الْمَعَاصِىْ  كُلِّهَا  وَ  اَسْلَمْتُ  وَ  اَقُوْلُ  لآ  اِلهَ  اِلَّا  اللّهُ  مُحَمَّدُ  رَّسُوْلُ  اللّه


উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন উশরিকা বিকা শাইআও ওয়ানা আলামু বিহি ওয়াস্তাগফিরুকা লিমালা আলামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল-কুফরি ওয়াশ-শিরকী ওয়াল-কিজবি ওয়ালা-গিবাতি ওয়াল-বিদাতি ওয়ান্না-মিমাতি ওয়াল-ফাওয়া হিমি ওয়াল-রুহতানী ওয়াল-মাআসি কুল্লিহা ওয়াসলামতু ওয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

অর্থ: হে আল্লাহ্ নিশ্চয়, ক্ষমা চাই শিরক করা থেকে (আল্লাহর সাথে কাউকে শরিক করা), আমি ক্ষমা চাই সকল পাপ থেকে যা সম্পর্কে আমি সচেতন নই বা জানি না, আমি পুনরায় ঘোষণা করছি, আমি সকল প্রকার কুফর থেকে, শিরক থেকে, মিথ্যা (কথা বলা), গীবত, বিদাত, পরনিন্দা, অশ্লীলতা এবং অন্যান্য সকল পাপ থেকে মুক্ত। আমি ইসলাম স্বীকার এবং বিশ্বাস করি এবং ঘোষণা দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া কোন প্রভু নেই এবং মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত রাসুল।


-ঈমান-ই মুজমাল-

امَنْتُ بِاللهِ كَمَا هُوَ بِاَسْمَائِه وَصِفَاتِه وَقَبِلْتُ جَمِيْعَ اَحْكَامِه وَاَرْكَانِه

উচ্চারণঃ আ-মানতু বিল্লা-হি কামা-হুয়া বিআসমা-ইহী ওয়া সিফা-তিহী ওয়া ক্বাবিলতু জামী-আ আহকা-মিহী ওয়া আরকা-নিহী।

অর্থ: আমি আল্লাহ তা’আলার উপর ঈমান আনলাম। তিনি যেমন, তার নামসমূহ ও তাঁর গুণাবলী সহকারে এবং আমি গ্রহণ করেছি তার সমস্ত বিধান ও আরকানকে।


-ঈমান-ই-মুফাসসাল-

امَنْتُ بِاللهِ وَمَلئِكَتِه وَكُتُبِه وَرَسُوْلِه وَالْيَوْمِ الْاخِرِ وَالْقَدْرِ خَيْرِه وَشَرِّه مِنَ اللهِ تَعَالى وَالْبَعْثِ بَعْدَالْمَوْتِ

উচ্চারণঃ আ-মানতু বিল্লা-হি ওয়া মালা-ইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুসূলিহী ওয়াল ইয়াউমিল আ-খিরী, ওয়াল ক্বাদরি খায়রিহী-ওয়া শাররিহী মিনাল্লা-হি তাআলা ওয়াল বা’সি বা’দাল মাওত।

অর্থ: আমি ঈমান আনলাম আল্লাহর উপর তাঁর ফিরিশতাদের উপর, তাঁর আসমানী কিতাবসমূহ, তাঁর রাসূলগণ এবং শেষ দিবসের উপর আর এর উপর যে, অদৃষ্টের ভাল-মন্দআল্লাহ তা’আলার তরফ হতে এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর।


Post a Comment (0)
Previous Post Next Post